![]() |
| ছবি সংগৃহিত |
ঝিনাইদহ–৪ আসনের নির্বাচনী মাঠ এখন বেশ উত্তপ্ত। তবে ভয়ভীতি বা সহিংসতা দিয়ে জনগণের রায় আটকানো যাবে না বলে দৃঢ় বার্তা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
“হামলা-ভাঙচুরে নয়, ভোটেই হবে জবাব” — ফিরোজের হুঁশিয়ারি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালীগঞ্জ ও সদর আংশিক নিয়ে গঠিত ঝিনাইদহ–৪ আসনে কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, সন্ত্রাস, হুমকি কিংবা বাধা সৃষ্টি করে তার বিজয়ের অগ্রযাত্রা থামানো সম্ভব নয়। জনগণের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি।
![]() |
| ছবি সংগৃহিত |
রোববার বিকেলে শহরের নলডাঙ্গা ভ’ষনস্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসমাবেশে তিনি এসব কথা বলেন। মাঠজুড়ে হাজারো নারী-পুরুষ, তরুণ ও কর্মী-সমর্থকদের উপস্থিতিতে সমাবেশটি রূপ নেয় জনসমুদ্রে।
ফিরোজ বলেন, “আমি এই মাটির সন্তান। মানুষের পাশে থেকে রাজনীতি করেছি। তাই কিছু অপশক্তি ভয় পেয়ে আমার কর্মীদের ওপর হামলা করছে, অফিস ভাঙচুর করছে। কিন্তু এসব করে জনগণের মন জয় করা যায় না। বাধা দিলে তার উপযুক্ত জবাব জনগণই দেবে।”
তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের সন্ত্রাসীরা নির্বাচনী পরিবেশ নষ্ট করতে নানা অপতৎপরতা চালাচ্ছে। শান্তিপূর্ণ ভোটের স্বার্থে প্রশাসনের প্রতি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরাও বক্তব্য রাখেন এবং কাপ-পিরিচ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা বলেন, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ফিরোজই যোগ্য নেতৃত্ব দিতে পারবেন।
শেষে একটি বিশাল মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। পুরো এলাকা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও স্লোগানে স্লোগানে মুখরিত জনতা।
আগামী ১২ ফেব্রুয়ারির ভোটে কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের বার্তা দেওয়ার আহ্বান জানান সাইফুল ইসলাম ফিরোজ।

