![]() |
| ছবি সংগৃহিত |
ঝিনাইদহ–৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ধনঞ্জয়পুর এলাকায় স্কুল শিক্ষার্থীদের আন্তরিক ভালোবাসা ও উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছেন। ফুরসুন্দি ইউনিয়নে তার উপস্থিতিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস।
এসময় শিক্ষার্থীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেয় এবং সরাসরি কথা বলার সুযোগ পেয়ে নিজেদের প্রত্যাশা ও স্বপ্নের কথা তুলে ধরে। সাইফুল ইসলাম ফিরোজ শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলাপে অংশ নেন, পড়াশোনার গুরুত্ব ও নৈতিক মূল্যবোধ নিয়ে কথা বলেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার ব্যক্তিগত উদ্যোগের কারণেই শিশু-কিশোরদের মাঝে এমন ভালোবাসা তৈরি হয়েছে। ছোট ছোট মানবিক কাজের মাধ্যমেই তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বলে মন্তব্য করেন অনেকে।
এ বিষয়ে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, শিক্ষার্থীদের এই ভালোবাসা আমার জন্য সবচেয়ে বড় প্রেরণা। আগামীর বাংলাদেশ গড়তে হলে আজকের শিশুদের সঠিক দিকনির্দেশনা দেওয়া জরুরি।
উল্লেখ্য, সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ–৪ আসনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
