০১৭২৬১৬৫৮৪৮

প্রতিদিন সত্যের সন্ধানে

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ইন্তেকাল করলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ইন্তেকাল করলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ইন্তেকাল করলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির

কুষ্টিয়া | ডেইলি বারোবাজার

কুষ্টিয়ায় এক সমাবেশে বক্তব্য প্রদানকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে চিকিৎসার জন্য নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন বলে জানানো হয়।

মরহুম অধ্যাপক মাওলানা আবুল হাশেম দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলায় ইসলামী আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আগামীকাল বুধবার সকাল ৯টায় কুষ্টিয়া চাঁদাগাড়া ঈদগাহ ময়দানে (ক্যেলেমন মাঠ) মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বেলা ১১টা ৩০ মিনিটে মিরপুর ফুটবল মাঠে দ্বিতীয় জানাজার নামাজ আদায় করা হবে, ইনশাআল্লাহ।

মরহুম অধ্যাপক মাওলানা আবুল হাশেমের মৃত্যুতে কুষ্টিয়ায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের আবহ বিরাজ করছে।