ঢাকার সেন্ট্রাল হাসপাতালে হামিদুল ইসলাম হামিদের অসুস্থ কন্যাকে দেখতে গেলেন রাশেদ খাঁন
ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদের অসুস্থ কন্যার খোঁজখবর নিতে হাসপাতালে যান রাশেদ খাঁন।
এ সময় তিনি রোগীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। রাশেদ খাঁন অসুস্থ শিশুটির দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর নিকট দোয়া করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
হাসপাতালে উপস্থিত স্বজন ও শুভানুধ্যায়ীরা তার এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।
