খেলাধুলা ও সংস্কৃতি দীর্ঘজীবী হোক, জেগে উঠুক সৃজনশীল বাংলাদেশ”—এই স্লোগানে মুখর হয়ে উঠেছে যশোর প্রেসক্লাবের সামনে। প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার (৯-১১-২০২৫) ক্রীড়াবিদ, সংস্কৃতিপ্রেমী ও শিক্ষাবিদদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, খেলাধুলা ও সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুদের মানসিক, শারীরিক ও সাংস্কৃতিক বিকাশের অপরিহার্য উপাদান। প্রাথমিক স্তরে এসব কার্যক্রম বাদ দিলে ভবিষ্যৎ প্রজন্ম সৃজনশীলতা ও সুস্বাস্থ্যের দিক থেকে পিছিয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
পরে অংশগ্রহণকারীরা এক বিক্ষোভ মিছিল বের করেন, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।
বক্তারা আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে খেলাধুলা ও সংস্কৃতিচর্চাকে বাধ্যতামূলক করতে হবে এবং প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষার পদ পুনর্বহাল করতে হবে।
👉 দাবি একটাই — “শিক্ষায় খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হোক।”

