০১৭২৬১৬৫৮৪৮

প্রতিদিন সত্যের সন্ধানে

কালীগঞ্জে তালেশ্বরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২

 


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তালেশ্বর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সুমনের বাড়ি ত্রিলেচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে।


স্থানীয়রা জানান, দ্রুতগতির দুই মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসার সময় তীব্র ধাক্কায় সুমন ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল দুটি জব্দ করেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।