০১৭২৬১৬৫৮৪৮

প্রতিদিন সত্যের সন্ধানে

চৌগাছা-যশোর রোডে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি‌হ*ত

 


যশোরের চৌগাছা-যশোর রোডের জগহাটিতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি‌হত হয়েছেন। শনিবার রাতে চৌগাছামুখী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।


নি‌হতদের পরিচয় পাওয়া গেছে—ইব্রাহীম (৫০) ও সেলিম (৪৮)। তারা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি শনাক্তের চেষ্টা করছে এবং লা*শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।