০১৭২৬১৬৫৮৪৮

প্রতিদিন সত্যের সন্ধানে

যশোর জেনারেল হাসপাতালে অজ্ঞাত যুবকের ম’র’দে’হ উদ্ধার

 


যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে এক অজ্ঞাতপরিচয় (৩৫) বছর বয়সী যুবকের ম’র’দে’হ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনাটি ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, কে বা কারা যুবকের ম’র’দে’হটি হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে দ্রুত সটকে পড়ে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি লক্ষ্য করে প্রশাসনকে খবর দেয়।


এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং ম’র’দে’হটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এখনো পর্যন্ত যুবকের পরিচয় জানা যায়নি।