ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোটশিমলা গ্রামে ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মুক্তার হোসেন (৩৬) নামে এক যুবক নি/হ/ত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মুক্তার হোসেন নিজেই ইজিবাইকটি চালিয়ে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে জো/রে ধাক্কা লাগে। এতে তিনি গু/রু/ত/র আ/হ/ত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ/ত ঘোষণা করেন।
নি/হ/ত মুক্তার হোসেন ছোটশিমলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।
