০১৭২৬১৬৫৮৪৮

প্রতিদিন সত্যের সন্ধানে

স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ছোট্ট ইয়াছিরের!

 


যশোরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় ইয়াছির আরাফাত (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে কোতোয়ালি উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটী বাবলাতলা দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছোট্ট ইয়াছির আরাফাত স্কুলে যাচ্ছিল। এ সময় একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি জব্দ করে।


স্থানীয়রা জানান, এলাকাটিতে ভারী যানবাহনের গতিবিধি বেড়ে যাওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা শিশুদের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।