লাউখালি গ্রামে চিকিৎসাধীন অবস্থায় দুই বছরের শিশুর মৃত্যু
যশোরের ১নং হৈবতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লাউখালি গ্রামে চিকিৎসাধীন অবস্থায় এক দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুইদিন ধরে শিশুটি জ্বরে আক্রান্ত ছিল। পরে তাকে ডাক্তারের কাছে নেওয়া হলে চিকিৎসক জানান, ঔষধ সেবন করলে সেরে উঠবে। তবে পরদিন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শিশুটির ডায়রিয়া ধরা পড়ে।
সেই দিনই পুনরায় চিকিৎসা নিতে গেলে চিকিৎসার এক পর্যায়ে শিশুটি ডাক্তারের হাতে উপর মৃত্যুবরণ করে।
মৃত শিশুটি মোঃ শিমুল হোসেনের কন্যা (২)। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
