বেনাপোলের নদীর পাড় থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত কেউ বা কারা নবজাতকটিকে নদীর তীরে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়ে যায়।
বর্তমানে শিশুটি চিকিৎসকের তত্ত্বাবধানে সুস্থ আছে বলে জানা গেছে। প্রশাসনের মনিটরিং ও আর্থিক সহায়তায় উদ্ধারকারী পরিবারের তত্ত্বাবধানে শিশুটিকে রাখা হয়েছে।
পরবর্তীতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে শিশুটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
স্থানীয়দের ধারণা, সামাজিক বা পারিবারিক কারণে নবজাতকটিকে ফেলে যাওয়া হতে পারে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
