০১৭২৬১৬৫৮৪৮

প্রতিদিন সত্যের সন্ধানে

একসাথে দুইটি শিশুর পানিতে ডুবে নিহত

ছবি সংগৃহীত 


 যশোরের, হৈবতপুর ইউনিয়নের লাউখালি গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আনোয়ার হোসেনের দুই নাতি একসঙ্গে পানিতে ডুবে মারা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭-১০-২০২৫) দুপুর ১২টার দিকে  দুই শিশু বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, শিশু দুজন ছিল অত্যন্ত প্রাণবন্ত ও সবার প্রিয়।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ তায়ালা শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন—এমন প্রার্থনা করেছেন এলাকাবাসী।