এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবিদাওয়া আদায়ের কর্মসূচিতে অংশ নেওয়ায় কিছুদিন ধরে শিক্ষকদের ক্লাস বর্জনের কারণে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত হয়েছিল।
বার্ষিক পরীক্ষা নিকটবর্তী হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষার ক্ষতি পূরণের লক্ষ্যে আজ শনিবার (২৫ অক্টোবর ২০২৫) থেকে অতিরিক্ত ক্লাস পরিচালনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই অতিরিক্ত ক্লাস চলবে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়া পর্যন্ত।
শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের যেন কোনোভাবে ক্ষতির মুখে পড়তে না হয়, তাই অতিরিক্ত সময় দিয়ে পাঠদান চালিয়ে যাওয়া হবে। অন্যদিকে, শিক্ষার্থীরাও জানিয়েছে, অতিরিক্ত ক্লাসের মাধ্যমে তারা আগের ঘাটতি পূরণ করতে পারবে বলে আশা করছে।

