০১৭২৬১৬৫৮৪৮

প্রতিদিন সত্যের সন্ধানে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থী সাময়িকভাবে বহিষ্কার


 বিস্তারিত:

র‍্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৫৩তম ব্যাচের ১৬ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


জানা গেছে, গত ১২ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের ২১ নম্বর ছাত্র হলে ওই বিভাগের নবীন (৫৪তম ব্যাচের) কয়েকজন শিক্ষার্থীর ওপর শারীরিক ও মানসিকভাবে র‍্যাগিং চালানোর অভিযোগ ওঠে। এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্তে নামে এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮”-এর ধারা ৪(১)(খ) অনুযায়ী এই সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী ২১ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, “আমরা র‍্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করি। তদন্তের পর স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।”


এ ঘটনার পর ক্যাম্পাসজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীরা এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে।