চৌগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু!
যশোর, চৌগাছা উপজেলার তারনিবাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সাগর ওরফে সোহাগ (১৯)। তিনি মাশিলা গ্রামের শহিদুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সাগর মোটরসাইকেল নিয়ে তারনিবাস এলাকায় যাচ্ছিলেন। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে পথেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
