০১৭২৬১৬৫৮৪৮

প্রতিদিন সত্যের সন্ধানে

বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না: হাফেজ মোঃ ইসরাফিল

বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না: হাফেজ মোঃ ইসরাফিল
হাফেজ মোঃ ইসরাফিল 

বিএনপি কখনো ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে না বলে মন্তব্য করেছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মোঃ ইসরাফিল।

গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের সরাবাড়িয়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

হাফেজ মোঃ ইসরাফিল বলেন,

“আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাতে এসেছি। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, আর ধর্ম যার যার বিশ্বাস ও আচার অনুযায়ী পালন করবে। বিএনপি কখনো ধর্মীয় বিভাজন সৃষ্টি করে না, বরং আমরা সবাইকে সাথে নিয়ে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।”

তিনি আরও জানান, বিএনপি সবসময় দেশের মানুষের কল্যাণ, ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যকে গুরুত্ব দেয়। “আমরা ধর্ম নিয়ে কোনো ষড়যন্ত্রমূলক বক্তব্য বা বিভেদমূলক রাজনীতিতে বিশ্বাস করি না,” যোগ করেন তিনি।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা এ সময় বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রাজনৈতিক নেতাদের এমন ইতিবাচক মনোভাব সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।