০১৭২৬১৬৫৮৪৮

প্রতিদিন সত্যের সন্ধানে

যশোরে খালে অর্ধগলিত লাশ উদ্ধার


 

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

যশোরে খালে অর্ধগলিত লাশ উদ্ধার


যশোরের বেনাপোল পোর্ট থানার ১নং ঘিবা সীমান্তের রাস্তার পাশের একটি খাল থেকে অর্ধগলিত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। সোমবার সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।


প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। পুলিশ ধারণা করছে, কয়েক দিন আগে অজ্ঞাত কেউ তাকে হত্যা করে লাশটি খালে ফেলে যায়। লাশটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।