০১৭২৬১৬৫৮৪৮

প্রতিদিন সত্যের সন্ধানে

ছুটিপুর-যশোর রোডে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

 


ছুটিপুর-যশোর রোডে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের।

ছুটিপুর-যশোর রোডে মোহাম্মদপুর ডিপের পাশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরমুখী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক ঘটনাস্থলেই মারা যান। নিহত চালকের নাম ইমামুল, তিনি পন্ডিতপুর এলাকার বাসিন্দা।


দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।