এক মাস আগে পরিকল্পিত হয় জোবায়েদ হ*ত্যা
স্টাফ রিপোর্টার | ২১ অক্টোবর ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে হত্যার ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত—তদন্তের সূত্রে এমন তথ্যই প্রকাশ পেয়েছে। জানা গেছে, প্রায় এক মাস আগে, ২৫ সেপ্টেম্বর, হত্যার পরিকল্পনা করেন বর্ষা ও তার সাবেক প্রেমিক মাহির রহমান।
তদন্ত সূত্র জানায়, পরিচয়ের পর বর্ষা জোবায়েদের প্রতি আবেগপ্রবণ হয়ে পড়েন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন তার সাবেক প্রেমিক মাহির। প্রথমে বর্ষা মাহিরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন, কিন্তু পরবর্তীতে জোবায়েদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটলে আবার মাহিরের সঙ্গে যোগাযোগ করেন।
পুলিশের তথ্যানুসারে, বর্ষা নিজেই জোবায়েদকে হ*ত্যার বিষয়ে মাহিরকে রাজি করাতে চাপ দেন। পরবর্তীতে উভয়ের মধ্যে পরিকল্পনা হয় এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হয়।
তদন্তকারীরা বলছেন, ঘটনার পেছনে প্রেম-অভিমানের জটিলতা এবং ব্যক্তিগত প্রতিশোধের বিষয় জড়িত থাকতে পারে। বর্তমানে পুলিশ মামলাটির সব দিক পর্যালোচনা করছে এবং আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
