০১৭২৬১৬৫৮৪৮

প্রতিদিন সত্যের সন্ধানে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে হ*ত্যা

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে হ*ত্যা, প্রেমের দ্বন্দ্বে জড়িত প্রাইভেট ছাত্রী ও তার বয়ফ্রেন্ড


রাজধানীতে চাঞ্চল্যকর এক ঘটনার জন্ম দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন (২১)-এর হ*ত্যা। জানা গেছে, জোবায়েদকে পছন্দ করতেন তারই এক প্রাইভেট ছাত্রী বর্ষা। এই বিষয়টি জানতে পারেন মেয়েটির দীর্ঘদিনের প্রেমিক মাহির রহমান (১৯)।


সূত্র জানায়, বর্ষা ও মাহিরের মধ্যে ক্লাস ফোর থেকে শুরু হয় প্রেমের সম্পর্ক— যা টানা ৯ বছর ধরে চলছিল। তবে জোবায়েদের প্রতি বর্ষার আগ্রহের বিষয়টি জানার পর সম্পর্ক ভেঙে যায়। এতে ক্ষুব্ধ হয়ে মাহির প্রতিশোধের মনোভাব থেকে জোবায়েদকে হ*ত্যা করে বলে অভিযোগ।


জানা গেছে, অভিযুক্ত মাহির রাজধানীর বোরহানউদ্দিন কলেজে উন্মুক্ত বিভাগে পড়াশোনা করছে। তার বাসা বর্ষার এলাকার কাছেই, আরমানীটোলায়।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।