নিজস্ব প্রতিবেদকঃ
সোশ্যাল মিডিয়ায় আলোচিত ব্যক্তিত্ব রিপন মিয়াকে নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি এটিএন নিউজের একটি অনুসন্ধানী দল রিপন মিয়ার নিজ গ্রামে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেছে। সেখানে তার বাবা-মায়ের বক্তব্য শুনে অনেকে গভীরভাবে ব্যথিত হয়েছেন।
রিপন মিয়ার জন্মদাতা বাবা ও মা জানান, বহুদিন ধরেই ছেলে তাদের খোঁজ নেন না। তারা জানান, রিপন এখন নিজের স্ত্রী ও সন্তানকে নিয়ে আলাদা একটি ভবনে বসবাস করছেন। অথচ তাদের ভরণপোষণ বা খোঁজখবর নেন না। এমনকি, কোথাও নিজের বাবা-মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পান।
রিপনের বাবা জানান, “প্রথম দিকে আমি নিজেই ছেলেকে সাহায্য করতাম ভিডিও বানাতে। পরে সে অন্যদের সঙ্গে কাজ শুরু করে। তখন থেকে মনে অনেক কষ্ট পেয়েছি। এখন আর ওর ভিডিও দেখি না।”
রিপনের মা আবেগভরা কণ্ঠে বলেন, “ছেলে আমার অনেক বড় হয়েছে, বিদেশ যায়, দেশে নাম হয়েছে—এইটুকুই আমাদের শান্তি। আমরা তার জন্য দোয়া করি। আমাদের খোঁজ না নিলেও আল্লাহ যেন তাকে ভালো রাখে।”
জানা যায়, রিপনের বাবা বর্তমানে অসুস্থ, তবে তারা আল্লাহর রহমতে ভালো আছেন বলেই জানান।
সাধারণ মানুষ এই প্রতিবেদন দেখে বলছেন, “সরলতার আড়ালে এমন বাস্তব চিত্র—ভাবতেই কষ্ট লাগে।”
