শার্শায় ভ্যানসহ যুবক নিখোঁজ
যশোর প্রতিনিধি: মোহাম্মদ ইমন হাসান
যশোরের শার্শা উপজেলার নাভারন বাজার এলাকা থেকে মোঃ আব্দুল্লাহ (২৫) নামের এক যুবক ভ্যানসহ নিখোঁজ হয়েছেন। গত ১০ অক্টোবর (শুক্রবার) রাত ১০টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজ যুবক শার্শা উপজেলার সরদার বারিপোতা গ্রামের মোহাম্মদ ইউনুস আলীর ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ওই রাতেই শেষবার তার সঙ্গে দেখা হয়েছিল নাভারন বাজার এলাকায়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
নিখোঁজের সময় আব্দুল্লাহর পরনে ছিল কালো চেক ডিজাইনের পোশাক। তিনি প্রতিদিন ভ্যান নিয়ে কাজ করতেন বলে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে তার খোঁজ পেতে স্থানীয় থানা ও বিভিন্ন স্থানে সংবাদ দেওয়া হয়েছে। কেউ তার সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে—
📞 মোবাইল: ০১৮৩৭৬৬৭২৬২
পরিবারের সদস্যরা দ্রুত আব্দুল্লাহর সন্ধান পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
