ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলেয়া বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার রাতে দুলালমুন্দীয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলেয়া বেগম একজন রোগীর জন্য খাবার নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে তার ভ্যানটির এক্সেল হঠাৎ ভেঙে যায়। এতে ভারসাম্য হারিয়ে আলেয়া বেগম রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।
নিহত আলেয়া বেগম তিন সন্তানের জননী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রশাসন দুর্ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।
