০১৭২৬১৬৫৮৪৮

প্রতিদিন সত্যের সন্ধানে

বারোবাজারে বিএনপির প্রাণবন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি

 


Daily Barobazar | রিপোর্টার: হাফেজ মো. ইসরাফিল | ১১ অক্টোবর ২০২৫, বারোবাজার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৯নং বারোবাজার ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে আজ শনিবার এক প্রাণবন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরা হয় এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। তিনি নিজ হাতে বারোবাজারে আগত ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

সাইফুল ইসলাম ফিরোজ বলেন,

“আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং রাষ্ট্রকে গণতান্ত্রিক কাঠামোয় পুনর্গঠনের লক্ষ্যেই কাজ করছি। বিএনপি জনগণের দলে, জনগণের শক্তিই আমাদের প্রেরণা।”



স্থানীয় জনগণ বিএনপির এই গণসংযোগ কর্মসূচিকে স্বাগত জানায়। বাজারজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ, আর সাধারণ মানুষ উচ্ছ্বাসের সঙ্গে প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন।

দিনব্যাপী এই কর্মসূচিতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।